প্রকাশিত:
৩০ জানুয়ারী, ২০২৬

আজ সকাল ১০টা ৪৫ মিনিট থেকে কার্যকর হওয়া নতুন দর অনুযায়ী,
২২ ক্যারেট- ২,৭১,৩৬৩ টাকা
২১ ক্যারেট- ২,৫৮,৯৯৯ টাকা
১৮ ক্যারেট- ২,২২,০২৪ টাকা
সনাতন পদ্ধতি- ১,৮২,৮৩৩ টাকা
জুয়েলার্স সমিতি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমায় এই সমন্বয় করা হয়েছে। তবে এর মূল কারণ আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দরের আকস্মিক পতন। গতকাল বৃহস্পতিবার বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম রেকর্ড ৫,৫৮২ ডলারে উঠলেও, আজ তা কমে ৫,২০০ ডলারের ঘরে নেমে এসেছে।
সোনার দামের ‘রকেট’ গতি ও রেকর্ডচলতি মাসটি দেশের সোনার বাজারের ইতিহাসে সবচেয়ে অস্থির সময় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার ভালো মানের সোনার দাম ভরিপ্রতি এক লাফে ১৬,২১৩ টাকা বেড়েছিল। দাম বেড়ে দাঁড়িয়েছিল ২ লাখ ৮৬ হাজার টাকা, যা ছিল বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। গত এক মাসেই সোনার দাম ভরিতে প্রায় ৬১ হাজার টাকা বেড়েছে। ২০১৩ সালের ২১ জুলাই প্রথমবার সোনার ভরি ১ লাখ টাকা ছোঁয়ার পর, গত অক্টোবর মাসে ২ লাখ টাকা এবং এ সপ্তাহে আড়াই লাখ টাকার মাইলফলক ছাড়িয়ে যায়।
বাজুস জানিয়েছে, বিশ্ববাজারের অস্থিরতা এবং স্থানীয় চাহিদার ওপর ভিত্তি করে তারা নিয়মিত বাজার পর্যবেক্ষণ করছে। আন্তর্জাতিক বাজারে দামের আরও পরিবর্তন হলে ঘরোয়া বাজারেও তার প্রতিফলন দেখা যাবে।