news@weeklyinqilab.com|| 86-11 101 AVENUE, OZONE PARK, NY, 11416, USA
ব্রেকিং:

বিনোদন নিউজ

Inqilab Logo
Thumbnail for সুকেশের নতুন ‘চমক’: জ্যাকুলিনের জন্য ৮৩০০ কোটিতে আরসিবি কেনার প্রস্তাব!

সুকেশের নতুন ‘চমক’: জ্যাকুলিনের জন্য ৮৩০০ কোটিতে আরসিবি কেনার প্রস্তাব!

নাঈমা জামান স্বর্নালী: বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজকে নিয়ে সুকেশ চন্দ্রশেখরের উন্মাদনা যেন থামবার নয়। ২০০ কোটি টাকার আর্থিক প্রতারণা মামলায় দিল্লির মান্ডোলি কারাগারে বন্দি থেকেও জ্যাকুলিনের মন জয়ের জন্য এবার আকাশছোঁয়া এক পরিকল্পনা করেছেন এই বিতর্কিত ব্যবসায়ী। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) কিনতে ৮ হাজার ৩০০ কোটি টাকার প্রস্তাব দিয়েছেন সুকেশ।
Author

ইনকিলাব

১ ফেব্রুয়ারী, ২০২৬
Thumbnail for সমালোচকদের বুড়ো আঙুল দেখিয়ে বক্স অফিসে ‘মেলানিয়া’র চমক

সমালোচকদের বুড়ো আঙুল দেখিয়ে বক্স অফিসে ‘মেলানিয়া’র চমক

নাঈমা জামান স্বর্নালী: মুক্তির আগে বিদ্রুপ আর ব্যর্থতার শঙ্কা থাকলেও বক্স অফিসে উল্টো চিত্র দেখাল মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘মেলানিয়া’। উত্তর আমেরিকার প্রেক্ষাগৃহে মুক্তির প্রথম সপ্তাহেই ছবিটি ৮ মিলিয়ন (৮০ লক্ষ) ডলারের বেশি আয় করতে পারে বলে প্রাথমিক পূর্বাভাসে জানানো হয়েছে।
Author

ইনকিলাব

১ ফেব্রুয়ারী, ২০২৬
Thumbnail for টিজারে ‘রোমান্টিক’ লুক নিয়ে ট্রল: মোক্ষম জবাব দিলেন সালমান খান

টিজারে ‘রোমান্টিক’ লুক নিয়ে ট্রল: মোক্ষম জবাব দিলেন সালমান খান

নাঈমা জামান স্বর্নালী: বলিউড সুপারস্টার সালমান খান তাঁর আসন্ন ছবি ‘ব্যাটল অব গালওয়ান’-এর লুক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা ট্রলের কড়া জবাব দিয়েছেন। গত শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় সুরাটে ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ (আইএসপিএল)-এর মাঠে উপস্থিত হয়ে তিনি সমালোচকদের উদ্দেশ্য করে নিজের অবস্থান পরিষ্কার করেন।
Author

ইনকিলাব

১ ফেব্রুয়ারী, ২০২৬
Thumbnail for ‘সানফোর্ড অ্যান্ড সান’ খ্যাত মার্কিন অভিনেতা ডেমন্ড উইলসন আর নেই

‘সানফোর্ড অ্যান্ড সান’ খ্যাত মার্কিন অভিনেতা ডেমন্ড উইলসন আর নেই

নাঈমা জামান স্বর্নালী: সত্তর দশকের তুমুল জনপ্রিয় মার্কিন সিটকম ‘সানফোর্ড অ্যান্ড সান’-এর কালজয়ী অভিনেতা ডেমন্ড উইলসন পরলোকগমন করেছেন। গত শুক্রবার ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংসে ৭৯ বছর বয়সে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তাঁর দীর্ঘদিনের পাবলিসিস্ট মার্ক গোল্ডম্যান গতকাল গণমাধ্যমে এই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
Author

ইনকিলাব

১ ফেব্রুয়ারী, ২০২৬
Thumbnail for নূর জাহানের ‘তাজমহল হীরা’ এখন মার্গট রবির গলায়: বিশ্বজুড়ে প্রত্নসম্পদ ফেরানোর জোরালো দাবি

নূর জাহানের ‘তাজমহল হীরা’ এখন মার্গট রবির গলায়: বিশ্বজুড়ে প্রত্নসম্পদ ফেরানোর জোরালো দাবি

নাঈমা জামান স্বর্নালী: উপনিবেশ আমলের লুট হওয়া প্রত্নসম্পদ নিজ দেশে ফিরিয়ে দেওয়ার বিতর্ক ফের তুঙ্গে। এবার আলোচনার কেন্দ্রে হলিউড অভিনেত্রী মার্গট রবি এবং ৪০০ বছরের পুরোনো ঐতিহাসিক ‘তাজমহল’ হীরা। সম্প্রতি নিজের আসন্ন চলচ্চিত্র 'উদারিং হাইটস'-এর প্রিমিয়ারে মার্গট রবির পরিহিত একটি নেকলেসকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভের ঝড় উঠেছে।
Author

ইনকিলাব

১ ফেব্রুয়ারী, ২০২৬
Thumbnail for ভুয়া ফেসবুক অ্যাকাউন্টে অতিষ্ঠ সাদিয়া ইসলাম মৌ: নিলেন আইনি ব্যবস্থা

ভুয়া ফেসবুক অ্যাকাউন্টে অতিষ্ঠ সাদিয়া ইসলাম মৌ: নিলেন আইনি ব্যবস্থা

নাঈমা জামান স্বর্নালী: জনপ্রিয় মডেল, নৃত্যশিল্পী ও অভিনয়শিল্পী সাদিয়া ইসলাম মৌ তাঁর নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে চালানো একাধিক ভুয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। এসব অ্যাকাউন্ট থেকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো এবং পরিচিতজনদের পোস্টে মন্তব্য করার ঘটনায় তিনি তীব্র ক্ষোভ ও বিব্রতবোধ প্রকাশ করেছেন।
Author

ইনকিলাব

১ ফেব্রুয়ারী, ২০২৬
Thumbnail for এবার টার্গেট রোহিত শেঠি: মধ্যরাতে জুহুর বাসভবনে এলোপাতাড়ি গুলি

এবার টার্গেট রোহিত শেঠি: মধ্যরাতে জুহুর বাসভবনে এলোপাতাড়ি গুলি

নাঈমা জামান স্বর্নালী: বলিউডের জনপ্রিয় পরিচালক রোহিত শেঠির মুম্বাইয়ের বাসভবনের সামনে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারীরা গুলিবর্ষণ করেছে। গতকাল শনিবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিট থেকে ১টার মধ্যে জুহু এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
Author

ইনকিলাব

১ ফেব্রুয়ারী, ২০২৬
Thumbnail for ‘পারিশ্রমিক দিয়ে আমাদের মাথা কিনে নেননি’: মিমি-মৌনিদের হেনস্তায় ফুঁসে উঠলেন শুভশ্রী

‘পারিশ্রমিক দিয়ে আমাদের মাথা কিনে নেননি’: মিমি-মৌনিদের হেনস্তায় ফুঁসে উঠলেন শুভশ্রী

নাঈমা জামান স্বর্নালী: পশ্চিমবঙ্গের বনগাঁর একটি অনুষ্ঠানে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে হেনস্তার ঘটনা এখন টলিউডের প্রধান আলোচনার বিষয়। ওই ঘটনায় বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) তনয় শাস্ত্রী নামে এক যুবককে গ্রেফতার করা হলেও শিল্পী মহলে ক্ষোভ কমেনি। এবার এই ইস্যুতে কড়া প্রতিক্রিয়া জানালেন টলিউডের অন্যতম শীর্ষ অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
Author

ইনকিলাব

৩১ জানুয়ারী, ২০২৬
Thumbnail for মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটনে এআর রহমান

মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটনে এআর রহমান

নাঈমা জামান স্বর্নালী: হিন্দি সিনেমা জগতে ধর্মীয় মেরুকরণ ও রাজনীতি নিয়ে মন্তব্য করে সম্প্রতি সংবাদ শিরোনামে এসেছিলেন অস্কারজয়ী সুরকার এআর রহমান। বলিউডে তাঁকে ‘কোণঠাসা’ করার চেষ্টা চলছে—এমন আলোচনা যখন তুঙ্গে, ঠিক তখনই মার্কিন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পের পক্ষ থেকে বিশেষ আমন্ত্রণ পেলেন এই কিংবদন্তি সংগীতজ্ঞ।
Author

ইনকিলাব

৩১ জানুয়ারী, ২০২৬
Thumbnail for দুবাইয়ে ‘গ্লোবাল স্টাইল আইকন’ মুকুট শাহরুখের মাথায়

দুবাইয়ে ‘গ্লোবাল স্টাইল আইকন’ মুকুট শাহরুখের মাথায়

নাঈমা জামান স্বর্নালী: দুবাইয়ের ঝলমলে সন্ধ্যায় আরও একবার আলোচনার কেন্দ্রে বলিউড বাদশা শাহরুখ খান। শুক্রবার (৩০ জানুয়ারি) দুবাই মলে আয়োজিত জমকালো এক অনুষ্ঠানে তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে মর্যাদাপূর্ণ ‘গ্লোবাল স্টাইল আইকন অ্যাওয়ার্ড’। দুবাই মল ফ্যাশন ফেস্টিভ্যালের সমাপনী দিনে এই অর্জনের মাধ্যমে বিশ্বজুড়ে নিজের সাংস্কৃতিক প্রভাবের এক নতুন পালক যোগ করলেন ৫৯ বছর বয়সী এই অভিনেতা।
Author

ইনকিলাব

৩১ জানুয়ারী, ২০২৬
Thumbnail for সোশ্যাল মিডিয়া ছাড়ার ইঙ্গিত দিলেন আলিয়া ভাট

সোশ্যাল মিডিয়া ছাড়ার ইঙ্গিত দিলেন আলিয়া ভাট

নাঈমা জামান স্বর্নালী: বলিউড সুপারস্টার আলিয়া ভাট কি ডিজিটাল জগত থেকে পাকাপাকিভাবে বিদায় নিতে চাইছেন? সম্প্রতি তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে মেয়ে রাহার সব ছবি সরিয়ে ফেলায় এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ভক্তদের মনে। শুধু ছবি সরানোই নয়, এক সাম্প্রতিক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই জানিয়েছেন প্রয়োজনে সোশ্যাল মিডিয়া থেকে পুরোপুরি সরে যাওয়ার ভাবনার কথা।
Author

ইনকিলাব

৩১ জানুয়ারী, ২০২৬
Thumbnail for জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রত্যাখ্যান করলেন পরিচালক নিয়ামুল মুক্তা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রত্যাখ্যান করলেন পরিচালক নিয়ামুল মুক্তা

নাঈমা জামান স্বর্নালী: জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩-এর বিজয়ী তালিকা ঘোষণার পরপরই এক অভূতপূর্ব বিতর্কের সৃষ্টি হয়েছে। ‘রক্তজবা’ সিনেমার জন্য ‘শ্রেষ্ঠ চিত্রনাট্যকার’ হিসেবে নিজের নাম ঘোষিত হওয়ার পর তা প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক নিয়ামুল মুক্তা। তাঁর দাবি, এই সিনেমার চিত্রনাট্য তিনি লেখেননি, তাই যে কাজের কৃতিত্ব তাঁর নয়, সেই পুরস্কার তিনি গ্রহণ করবেন না।
Author

ইনকিলাব

৩১ জানুয়ারী, ২০২৬
Thumbnail for মিজানুর রহমান আজহারীর বই পড়ে সময় কাটছে নায়িকা বর্ষার

মিজানুর রহমান আজহারীর বই পড়ে সময় কাটছে নায়িকা বর্ষার

নাঈমা জামান স্বর্নালী: ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা খাদিজা বর্ষা এখন আর রুপালি পর্দার গ্ল্যামারে নেই। গত বছর ওমরাহ হজ পালন করে ফেরার পর নিজেকে অভিনয় জগত থেকে গুটিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। নিজের দেওয়া সেই কথা রেখেছেন এই নায়িকা। বর্তমানে সন্তানদের ভবিষ্যৎ এবং ধর্মীয় জীবনাচরণকেই প্রাধান্য দিচ্ছেন তিনি। এরই ধারাবাহিকতায় জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব ড. মাওলানা মিজানুর রহমান আজহারীর লেখা বই পড়ে সময় কাটছে তাঁর।
Author

ইনকিলাব

৩১ জানুয়ারী, ২০২৬
Thumbnail for ১১০০ কোটির ক্লাবে ‘ধুরন্ধর’: এবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ভাইরাল গান ‘FA9LA’

১১০০ কোটির ক্লাবে ‘ধুরন্ধর’: এবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ভাইরাল গান ‘FA9LA’

নাঈমা জামান স্বর্নালী: রণবীর সিং অভিনীত ব্লকবাস্টার সিনেমা ‘ধুরন্ধর’ বক্স অফিসের পর এবার দখল করল বিশ্বরেকর্ডের মঞ্চ। গত ডিসেম্বরে মুক্তি পাওয়া এই সিনেমাটি বিশ্বব্যাপী প্রায় ১১০০ কোটি রুপি আয় করে পুরোনো সব রেকর্ড চুরমার করে দিয়েছে। তবে সিনেমার আয়ের চেয়েও এখন আলোচনার কেন্দ্রে রয়েছে এর ভাইরাল র‍্যাপ গান ‘FA9LA’। গানটির অভূতপূর্ব জনপ্রিয়তার সুবাদে এবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলেছেন বাহরাইনের জনপ্রিয় র‍্যাপার ফ্লিপারাচি (হুসাম অসীম)।
Author

ইনকিলাব

৩১ জানুয়ারী, ২০২৬
Thumbnail for বিমানবন্দরে নিরাপত্তারক্ষীর কড়া নির্দেশ, শাহরুখের ব্যবহারে মুগ্ধ নেটদুনিয়া

বিমানবন্দরে নিরাপত্তারক্ষীর কড়া নির্দেশ, শাহরুখের ব্যবহারে মুগ্ধ নেটদুনিয়া

নাঈমা জামান স্বর্নালী: বলিউড সুপারস্টার শাহরুখ খান মানেই রাজকীয় মেজাজ। তবে সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে তাঁর এক অন্য রূপ দেখল ভক্তরা। নিরাপত্তার খাতিরে নিরাপত্তারক্ষীর কড়া নির্দেশ হাসিমুখে মেনে নিয়ে ফের প্রমাণ করলেন কেন তাঁকে ‘কিং খান’ বলা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও এখন রীতিমতো ভাইরাল।
Author

ইনকিলাব

৩১ জানুয়ারী, ২০২৬
Thumbnail for রূপসজ্জাশিল্পী সবুজ খান, শাকিব খানের ‘বৃদ্ধ’ লুক যাকে এনে দিল শ্রেষ্ঠত্বের সম্মান

রূপসজ্জাশিল্পী সবুজ খান, শাকিব খানের ‘বৃদ্ধ’ লুক যাকে এনে দিল শ্রেষ্ঠত্বের সম্মান

নাঈমা জামান স্বর্নালী: অশীতিপর এক বৃদ্ধ। পরনে ছোপ ছোপ দাগ ধরা সাদা পায়জামা-পাঞ্জাবি। চোখে-মুখে ক্লান্তির ছাপ। বছর তিনেক আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এই স্থিরচিত্রটি দেখে খোদ শাকিব খানের ভক্তরাই তাঁকে চিনতে ভুল করেছিলেন। মেকআপের সেই জাদুকরী ছোঁয়ায় অভিনেতা শাকিব খানকে বৃদ্ধ রূপে বদলে দিয়েছিলেন যিনি, সেই রূপসজ্জাশিল্পী সবুজ খান এবার পাচ্ছেন রাষ্ট্রীয় স্বীকৃতি। ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩’-এ শ্রেষ্ঠ মেকআপম্যান হিসেবে নাম ঘোষণা করা হয়েছে তাঁর।
Author

ইনকিলাব

৩১ জানুয়ারী, ২০২৬
Thumbnail for জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার: একাই জিতেছে ৮টি পুরস্কার

জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার: একাই জিতেছে ৮টি পুরস্কার

নাঈমা জামান স্বর্নালী: জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩-এর আসরে বাজিমাত করেছে আলোচিত সিনেমা ‘সুড়ঙ্গ’। ওটিটি প্ল্যাটফর্ম চরকি ও আলফা আই স্টুডিওজের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমাটি অভিনয়, সংলাপ, গান এবং কারিগরি মিলিয়ে গুরুত্বপূর্ণ ৮টি বিভাগে শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করেছে। ওটিটি এবং প্রেক্ষাগৃহের সমন্বয়ে ইন্ডাস্ট্রি গড়ার যে নতুন মডেল নিয়ে চরকি কাজ শুরু করেছিল, এই অর্জনের মধ্য দিয়ে তা সরাসরি রাষ্ট্রীয় স্বীকৃতি পেল।
Author

ইনকিলাব

৩১ জানুয়ারী, ২০২৬
Thumbnail for না ফেরার দেশে ‘হোম অ্যালোন’ খ্যাত এমিজয়ী অভিনেত্রী ক্যাথরিন ও’হারা

না ফেরার দেশে ‘হোম অ্যালোন’ খ্যাত এমিজয়ী অভিনেত্রী ক্যাথরিন ও’হারা

নাঈমা জামান স্বর্নালী: বিশ্বখ্যাত কমেডি সিনেমা ‘হোম অ্যালোন’ এবং জনপ্রিয় টিভি সিরিজ ‘শিটস ক্রিক’ খ্যাত এমিজয়ী অভিনেত্রী ক্যাথরিন ও’হারা আর নেই। গতকাল শুক্রবার ৭১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কানাডিয়ান-আমেরিকান তারকা। তাঁর ম্যানেজমেন্ট এজেন্সি মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে।
Author

ইনকিলাব

৩১ জানুয়ারী, ২০২৬
Thumbnail for মির্জা আব্বাসের ‘ধৈর্য’ দেখে বাবার কথা মনে পড়ল শবনম ফারিয়ার

মির্জা আব্বাসের ‘ধৈর্য’ দেখে বাবার কথা মনে পড়ল শবনম ফারিয়ার

নাঈমা জামান স্বর্নালী: সোশ্যাল মিডিয়ায় সমসাময়িক নানা বিষয়ে বরাবরই খোলামেলা অভিনেত্রী শবনম ফারিয়া। এবার নির্বাচনী প্রচারণার উত্তাপের মাঝে বিএনপি নেতা মির্জা আব্বাসের ‘অসীম ধৈর্য’ দেখে নিজের প্রয়াত বাবার স্মৃতিতে ডুব দিলেন এই তারকা।
Author

ইনকিলাব

৩০ জানুয়ারী, ২০২৬
Thumbnail for মিমি চক্রবর্তীকে মঞ্চ থেকে নামানোর অভিযোগ: গ্রেপ্তার উদ্যোক্তার হুমকি

মিমি চক্রবর্তীকে মঞ্চ থেকে নামানোর অভিযোগ: গ্রেপ্তার উদ্যোক্তার হুমকি

নাঈমা জামান স্বর্নালী: টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য মিমি চক্রবর্তীর সঙ্গে মঞ্চে দুর্ব্যবহার এবং তাঁকে হেনস্তার অভিযোগে উত্তাল হয়ে উঠেছে বনগাঁ। এ ঘটনায় অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা তনয় শাস্ত্রীসহ তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তবে গ্রেপ্তারের পর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া তনয় শাস্ত্রী সেখান থেকেই অভিনেত্রীকে ‘দেখে নেওয়ার’ হুমকি দিয়েছেন বলে জানা গেছে।
Author

ইনকিলাব

৩০ জানুয়ারী, ২০২৬
Inqilab Logo

আমাদের সম্পর্কে

সম্পাদকমণ্ডলীর সভাপতিঃ শাহ নেওয়াজ

উপদেষ্টা সম্পাদকঃ পাভেল মাহমুদ

ইংরেজি পাতার সম্পাদকঃ ফুহাদ হোসেন

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ বদরুদ্দোজা সাগর

প্রকাশক ও সম্পাদকঃ মোহাম্মদ জাহিদ আলম

স্টেশন ইনচার্জঃ মো: মিদুল ইসলাম মৃদুল

টেকনিক্যাল ইনচার্জঃ মো: রাশেদুজ্জামান রাজু

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন