প্রকাশিত:
২৯ জানুয়ারী, ২০২৬

আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) থেকে নতুন এই দাম সারা দেশে কার্যকর হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী বিভিন্ন মানের স্বর্ণের দাম -
২২ ক্যারেট: ২ লাখ ৮৬ হাজার ১ টাকা (প্রতি ভরি)
২১ ক্যারেট: ২ লাখ ৭২ হাজার ৯৯৬ টাকা
১৮ ক্যারেট: ২ লাখ ৩৩ হাজার ৯৮০ টাকা
সনাতন পদ্ধতি: ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা
অলঙ্কার কেনার ক্ষেত্রে এই মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি আবশ্যিকভাবে যুক্ত করতে হবে। তবে নকশাভেদে মজুরিতে পরিবর্তন হতে পারে।
স্বর্ণের পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে রুপার দাম। প্রতি ভরিতে ৮১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৮ হাজার ৫৭৩ টাকা।
রুপার বর্তমান মূল্য তালিকা-
২২ ক্যারেট: ৮ হাজার ৫৭৩ টাকা
২১ ক্যারেট: ৮ হাজার ১৬৫ টাকা
১৮ ক্যারেট: ৬ হাজার ৯৯৮ টাকা
সনাতন পদ্ধতি: ৫ হাজার ২৪৯ টাকা
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী এবং দেশের বাজারে পাকা স্বর্ণ বা তেজাবি স্বর্ণের যোগান সংকটের কারণে দামের এই সমন্বয় করা হয়েছে। গত কয়েক মাস ধরেই স্বর্ণের বাজার অস্থির থাকলেও এবারের ১৬ হাজার টাকার বেশি বৃদ্ধিকে "নজিরবিহীন" বলে মনে করছেন সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীরা।