প্রকাশিত:
২৮ জানুয়ারী, ২০২৬

বুধবার (২৮ জানুয়ারি) সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন মূল্যতালিকা ঘোষণা করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ সকাল ১০টা ১৫ মিনিট থেকেই নতুন এই দাম কার্যকর হয়েছে।সোনার নতুন মূল্যতালিকা (ভরি প্রতি):
২২ ক্যারেট- ২,৬৯,৭৮৮ টাকা
২১ ক্যারেট- ২,৫৭,৪৮৩ টাকা
১৮ ক্যারেট- ২,২০,৭৪১ টাকা
সনাতন পদ্ধতি- ১,৮১,৭২৫ টাকা
বাজুস জানিয়েছে, নির্ধারিত এই বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। ফলে অলংকার কিনতে ক্রেতাদের প্রকৃত খরচ ভরি প্রতি প্রায় ৩ লাখ টাকার কাছাকাছি পৌঁছে যাবে। তবে গয়নার নকশা ও মানভেদে মজুরিতে ভিন্নতা থাকতে পারে।
সোনার দামে বিশাল লাফ দিলেও স্থিতিশীল রয়েছে রুপার বাজার। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম আগের মতোই ৭ হাজার ৭৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেট ৬ হাজার ৩৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ৪ হাজার ৭৮২ টাকায় অপরিবর্তিত রয়েছে।
বিশ্ববাজারে সোনার দাম আউন্সপ্রতি ৫ হাজার ডলার ছাড়িয়ে যাওয়ায় দেশের বাজারে এই প্রভাব পড়েছে বলে মনে করছেন ব্যবসায়ীরা।