প্রকাশিত:
১ ফেব্রুয়ারী, ২০২৬

সুকেশ চন্দ্রশেখর দাবি করেছেন, তিনি আরসিবি-র মালিকানাপ্রাপ্ত সংস্থাকে চিঠি লিখেছেন এবং বিপুল অঙ্কের বিনিময়ে দলটি কিনে নিতে চেয়েছেন। চিঠিতে তিনি বেঙ্গালুরুকে নিজের ‘ঘরের দল’ হিসেবে উল্লেখ করেছেন। গুঞ্জন ছড়িয়েছে, এই পুরো বিষয়টিই তিনি করছেন তাঁর কথিত ‘প্রেমিকা’ জ্যাকুলিন ফার্নান্দেজকে উপহার দেওয়ার জন্য।
সুকেশ এর আগেও জ্যাকুলিনের মন গলাতে বহুমূল্য সব উপহার দিয়েছেন বলে জানা যায়। যার মধ্যে রয়েছে: বিরল প্রজাতির পারস্যের বিড়াল, দামি অ্যারাবিয়ান ঘোড়া, আঙুর ক্ষেত ও প্রমোদতরী।
এত কিছু সত্ত্বেও জ্যাকুলিন বরাবরই সুকেশের কাছ থেকে দূরত্ব বজায় রেখেছেন। এমনকি আদালতের দ্বারস্থ হয়ে তিনি অভিযোগ করেছিলেন যে, সুকেশ তাঁকে অকারণে উত্যক্ত করছেন। অভিনেত্রীর দাবি, তিনি সুকেশের দেওয়া কোনো উপহারই কখনও গ্রহণ করেননি।
৮ হাজার ৩০০ কোটি টাকার এই প্রস্তাবের খবর সামনে আসতেই নতুন করে শোরগোল শুরু হয়েছে ক্রিকেট ও বিনোদন জগতে। অনেকের মতেই, কারাগারে থাকা একজন অভিযুক্ত কীভাবে এত বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগের প্রস্তাব দেন, তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে সুকেশের পক্ষ থেকে জানানো হয়েছে, কেবল জ্যাকুলিনকে খুশি করতেই তিনি আইপিএল-এর এই জনপ্রিয় দলটির মালিকানা পেতে মরিয়া।