প্রকাশিত:
২ ফেব্রুয়ারী, ২০২৬

তার স্পোকেন-ওয়ার্ড অ্যালবাম ‘মেডিটেশনস: দ্য রিফ্লেকশন অব হিস হলিনেস অব দ্য দালাই লামা’-এর জন্য তিনি এই সম্মাননা লাভ করেন।
বিভাগ: সেরা অডিও বুক, ন্যারেশন ও স্টোরিটেলিং রেকর্ডিং।
প্রতিদ্বন্দ্বী: এই বিভাগে তিনি কেথি গারভার, ট্রেভর নোয়া, মার্কিন সুপ্রিম কোর্টের বিচারক কেটাঞ্জি ব্রাউন জ্যাকসন এবং ফ্যাব মরভানের মতো ব্যক্তিত্বদের হারিয়ে বিজয়ী হন।
অ্যালবামটিতে তার সাথে কাজ করেছেন বিশ্বখ্যাত সারোদ বাদক ওস্তাদ আমজাদ আলী খান এবং তার দুই ছেলে আমান আলী ব্যাঙ্গাশ ও আয়ান আলী ব্যাঙ্গাশ।
এই বিশেষ প্রজেক্টে দালাই লামার বক্তৃতার মাধ্যমে বিশ্বশান্তি, সহমর্মিতা, মানব ঐক্য এবং পরিবেশ সচেতনতার বার্তা দেওয়া হয়েছে। ভারতীয় ধ্রুপদি সংগীতের মূর্ছনার সঙ্গে তার জীবনের দর্শন ও শিক্ষার এক অনন্য সমন্বয় ঘটেছে এই অ্যালবামে।
ওস্তাদ আমজাদ আলী খান এক প্রতিক্রিয়ায় বলেন, "এটি দালাই লামার শিক্ষার প্রেরণায় তৈরি একটি গভীর ব্যক্তিগত প্রকল্প। শান্তি ও আশা মিশিয়ে নতুন একধরনের চিন্তাশীল সংগীতের অভিজ্ঞতা তৈরি করা হয়েছে, যা আমার কাছে এক বিরাট সম্মান।"
পুরস্কার জয়ের পর দালাই লামা জানান, তিনি এই সম্মান অত্যন্ত বিনয় ও কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করছেন। তবে তিনি এটিকে ব্যক্তিগত সাফল্য হিসেবে দেখছেন না। তার ভাষায়, "এটি বিশ্বব্যাপী শান্তি, সহমর্মিতা, মানব ঐক্য এবং পরিবেশের প্রতি আমাদের দায়িত্বের একটি বৈশ্বিক স্বীকৃতি।"
গ্লাসনোট রেকর্ডসের সহযোগিতায় নির্মিত এই অ্যালবামটি বিশ্বজুড়ে মানুষের কল্যাণ এবং পৃথিবীর সুরক্ষার আহ্বান জানিয়ে নতুন প্রজন্মের কাছে তার দর্শন পৌঁছে দেওয়ার একটি মাধ্যম হিসেবে কাজ করবে বলে মনে করছে তার দপ্তর।