প্রকাশিত:
২ ফেব্রুয়ারী, ২০২৬

এতদিন ২৫টি গ্র্যামি নিয়ে এই তালিকার শীর্ষে ছিলেন কিংবদন্তি র্যাপার জে-জি (Jay-Z)। এবারের আসরে পাঁচটি জয়সহ কেনড্রিকের মোট গ্র্যামি সংখ্যা দাঁড়িয়েছে ২৭-এ।
৯টি মনোনয়ন নিয়ে এবারের আসরে সবচেয়ে এগিয়ে ছিলেন লামার। তাঁর অর্জনের মধ্যে উল্লেখযোগ্য:বছরের সেরা রেকর্ড: ‘লুথার’ (কেনড্রিক লামার ও সিজা)
সেরা র্যাপ অ্যালবাম: ‘জিএনএক্স’
অন্যান্য: সেরা মেলোডিক র্যাপ পারফরম্যান্স, সেরা র্যাপ গান (টিভি অফ) এবং সেরা র্যাপ পারফরম্যান্স (চেইনস অ্যান্ড হুইপস)।
এবারের আসরে বড় চমক দেখিয়েছেন পুয়ের্তো রিকান তারকা ব্যাড বানি। তাঁর ‘দেবী টিরার মাস ফটোস’ (Debí Tirar Más Fotos) অ্যালবামটি প্রথম স্প্যানিশ ভাষার অ্যালবাম হিসেবে বছরের সেরা অ্যালবাম (Album of the Year) হওয়ার গৌরব অর্জন করেছে।
অন্যদিকে, বিলি আইলিশ তাঁর ‘ওয়াইল্ডফ্লাওয়ার’ (Wildflower) গানের জন্য জিতেছে বছরের সেরা গান (Song of the Year)-এর পুরস্কার।
একনজরে গুরুত্বপূর্ণ বিজয়ীরা: রেকর্ড অব দ্য ইয়ার: ‘লুথার’, কেনড্রিক লামার ও সিজা
অ্যালবাম অব দ্য ইয়ার: ‘ডেবি তিয়ার মাস ফোতোস’, ব্যাড বানি
সং অব দ্য ইয়ার : ‘ওয়াইল্ডফ্লাওয়ার’, বিলি আইলিশ
বেস্ট নিউ আর্টিস্ট: ওলিভিয়া ডিন
বেস্ট পপ সলো পারফরম্যান্স: ‘মেসি’, লোলা ইয়ং
বেস্ট পপ ডুয়ো অথবা গ্রুপ পারফরম্যান্স: ‘ডাই উইথ আ স্মাইল’, লেডি গাগা ও ব্রুনো মার্স
বেস্ট পপ ভোকাল অ্যালবাম: ‘মেহ্যাম’, লেডি গাগা
রেস্ট র্যাপ অ্যালবাম: ‘জিএনএক্স’, কেনড্রিক লামার
টানা ষষ্ঠবারের মতো এবং নিজের শেষ আসর হিসেবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনপ্রিয় কমেডিয়ান ট্রেভর নোয়া। মঞ্চে পারফরম্যান্স দিয়ে মাতিয়েছেন রোজে, ব্রুনো মার্স, লেডি গাগা এবং জাস্টিন বিবারের মতো তারকারা।বিশেষভাবে উল্লেখ্য যে, এ আসরে তিব্বতি আধ্যাত্মিক নেতা দালাই লামা তাঁর ‘মেডিটেশনস’ অ্যালবামের জন্য অডিও বুক বিভাগে নিজের প্রথম গ্র্যামি জিতে নিয়েছেন।