প্রকাশিত:
৩১ জানুয়ারী, ২০২৬

দুবাইয়ের বিখ্যাত আর্মানি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে শাহরুখের হাতে পুরস্কার তুলে দেন ইমার প্রপার্টিজের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলাব্বার। এটি ছিল ‘দুবাই মল গ্লোবাল ফ্যাশন অ্যাওয়ার্ডস’-এর প্রথম আসর, আর প্রথমবারেই প্রধান সম্মাননা জিতে ইতিহাসে নাম লেখালেন কিং খান। মঞ্চে আলাব্বার ও শাহরুখের আন্তরিক আলিঙ্গন দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের এক অনন্য প্রতীক হয়ে ওঠে।
ফ্যাশন দুনিয়ার এত বড় স্বীকৃতি পেলেও মঞ্চে নিজের চিরচেনা রসিকতা ও বিনয় ঝরল শাহরুখের কণ্ঠে। পুরস্কার গ্রহণের সময় তিনি হাসিমুখে বলেন, "আসলে আমি ফ্যাশন সম্পর্কে খুব একটা জানি না। সাধারণত নীল জিন্স আর সাদা শার্ট পরতেই পছন্দ করি।"
এ সময় তিনি মজা করে আরও বলেন, এই পুরস্কারটি হয়তো কিছুটা পক্ষপাতদুষ্ট এবং তাঁর বন্ধু আলাব্বার নিশ্চয়ই নিজের প্রভাব খাটিয়ে তাঁকে এটি দিয়েছেন। তাঁর এই সহজ স্বীকারোক্তি ও রসবোধে উপস্থিত দর্শকরা করতালিতে ফেটে পড়েন।
পুরস্কারটি কেবল পোশাকি জাঁকজমকের জন্য নয়, বরং বিশ্বজুড়ে ফ্যাশন ট্রেন্ড তৈরিতে শাহরুখের দীর্ঘকালীন ভূমিকার স্বীকৃতি হিসেবে দেওয়া হয়েছে। অনুষ্ঠানের আগের রাতে আয়োজিত এক ব্যক্তিগত নৈশভোজেও দেখা গেছে তাঁর স্বতন্ত্র স্টাইল—কালো টি-শার্ট, ব্লেজার, ডেনিম কার্গো প্যান্ট এবং মাথায় ক্যাজুয়াল বিনি টুপি। ভারতীয় ঐতিহ্যবাহী পোশাক থেকে শুরু করে পাশ্চাত্য লুক—সব ক্ষেত্রেই তাঁর সাবলীল উপস্থিতি তাঁকে বিশ্বের অন্যতম স্টাইল আইকনে পরিণত করেছে।
দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য আন্তর্জাতিক সম্মাননা পেলেও দুবাইয়ের এই ‘গ্লোবাল স্টাইল আইকন’ পুরস্কারটি শাহরুখের বৈশ্বিক প্রভাবকে আবারও সামনে নিয়ে এল। সিনেমার পর্দার বাইরেও যে তাঁর ব্যক্তিত্ত্ব ও স্টাইল মানুষকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করে, এই আয়োজন ছিল তারই প্রতিফলন।