প্রকাশিত:
৩১ জানুয়ারী, ২০২৬

বৃহস্পতিবার রাতে ওয়াশিংটন ডিসির ঐতিহ্যবাহী কেনেডি সেন্টারে মেলানিয়া ট্রাম্পের জীবন ও ভূমিকা নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘মেলানিয়া’-র প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। এই বিশেষ অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:
জিয়ান্নি ইনফান্তিনো: ফিফা সভাপতি।
উষা ভ্যান্স: যুক্তরাষ্ট্রের সেকেন্ড লেডি।
জর্ডান বেলফোর্ট: প্রখ্যাত ব্যক্তিত্ব (যাঁর জীবন নিয়ে ‘দ্য উলফ অফ ওয়াল স্ট্রিট’ নির্মিত)।
রবার্ট এফ কেনেডি জুনিয়র: মার্কিন স্বাস্থ্যসচিব।
এরিক অ্যাডামস: নিউইয়র্ক সিটির সাবেক মেয়র।
আমাজন এমজিএম স্টুডিওর সঙ্গে প্রায় ৪০ মিলিয়ন ডলারের চুক্তিতে নির্মিত এই তথ্যচিত্রে মেলানিয়া ট্রাম্পকে শুধু একজন ফ্যাশন আইকন হিসেবে নয়, বরং ডোনাল্ড ট্রাম্পের একজন ঘনিষ্ঠ উপদেষ্টা হিসেবে তুলে ধরা হয়েছে। তথ্যচিত্রটির একটি দৃশ্যে তাঁকে প্রেসিডেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে নিরাপত্তারক্ষীদের নির্দেশনা দিতেও দেখা যায়।
আজ শুক্রবার (৩০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রজুড়ে দেড় হাজারের বেশি প্রেক্ষাগৃহে তথ্যচিত্রটি মুক্তি পাওয়ার কথা থাকলেও অগ্রিম টিকিট বিক্রিতে বড় ধরনের ধস নেমেছে। প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত মাত্র তিনটি টিকিট বিক্রির খবর পাওয়া গেছে। বক্স অফিসে এমন হতাশাজনক পরিস্থিতির মাঝেই প্রিমিয়ার অনুষ্ঠানে এআর রহমানের মতো বিশ্বখ্যাত তারকার উপস্থিতি আয়োজকদের জন্য ছিল বড় এক আকর্ষণ।
ভারতে যখন এআর রহমানের রাজনৈতিক ও ধর্মীয় মন্তব্য নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষণ, তখন হোয়াইট হাউসের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে তাঁর এই সাক্ষাৎ বিশেষ তাৎপর্য বহন করছে। বলিউডে ব্রাত্য হওয়ার জল্পনা চললেও আন্তর্জাতিক অঙ্গনে যে তাঁর কদর এখনও আকাশচুম্বী, কেনেডি সেন্টারের এই সন্ধ্যা সেটিই প্রমাণ করল।