প্রকাশিত:
৩১ জানুয়ারী, ২০২৬

আদিত্য ধর পরিচালিত এই সিনেমায় অভিনেতা অক্ষয় খান্নার ‘বালোচিস্তান এন্ট্রি’ সিকোয়েন্সে ব্যবহৃত হয়েছিল আরবি ও আধুনিক র্যাপের মিশ্রণে তৈরি গান ‘FA9LA’। গানটি আরবিয়া চার্টের শীর্ষে থাকার পাশাপাশি একসঙ্গে সর্বোচ্চ সংখ্যক বিলবোর্ডে স্থান পাওয়ার রেকর্ড গড়েছে। এই বিরল অর্জনের ভিত্তিতেই গিনেস কর্তৃপক্ষ ফ্লিপারাচিকে এই স্বীকৃতি প্রদান করে।
একটি ফটোশুটের মাঝে বিশ্বরেকর্ডের খবরটি পেয়ে উচ্ছ্বাসে ভাসেন শিল্পী। সামাজিক মাধ্যমে নিজের আবেগ প্রকাশ করে ফ্লিপারাচি বলেন, "গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, হাবিবি! অবিশ্বাস্য লাগছে। যে ভাষায় গানটি গাওয়া হয়নি (হিন্দি), সেই ভারতের দর্শকদের কাছে এটি এত জনপ্রিয় হবে—তা ছিল আমার কল্পনার বাইরে। গত দু’মাসে চারটি চার্টে শীর্ষে থাকা আমার জন্য বড় গর্বের বিষয়।"
সিনেমা বিশ্লেষকদের মতে, আদিত্য ধরের সিনেমাটিক মেকিং এবং বড় পর্দায় অক্ষয় খান্নার শক্তিশালী স্ক্রিন প্রেজেন্স ও নৃত্যশৈলী গানটির আবেদন বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আরবি সুরের মূর্ছনা আর রণবীর সিংয়ের সিনেমার টানটান উত্তেজনা মিলে গানটি আট থেকে আশি—সব বয়সী মানুষের প্লে-লিস্টে জায়গা করে নিয়েছে।
মুক্তির পর থেকেই ‘ধুরন্ধর’ কার্যত অপ্রতিদ্বন্দ্বী। খান ও কাপুর যুগের একাধিক বড় রেকর্ড ভেঙে দিয়ে ১১০০ কোটি রুপি আয়ের মাইলফলক স্পর্শ করেছে ছবিটি। ফ্লিপারাচির এই আন্তর্জাতিক স্বীকৃতি ‘ধুরন্ধর’ টিমের সাফল্যে যোগ করল নতুন এক পালক।
উল্লেখ্য, ফ্লিপারাচি এর আগেও মধ্যপ্রাচ্যের র্যাপ মিউজিকে জনপ্রিয় ছিলেন, তবে ‘ধুরন্ধর’-এর সুবাদে এখন গোটা উপমহাদেশেই তিনি এক পরিচিত নাম।