প্রকাশিত:
২৭ জানুয়ারী, ২০২৬

আজ মঙ্গলবার সকালে নিজ নির্বাচনী এলাকায় প্রচারণায় নেমে এই অভিযোগ তোলেন তিনি।
নাসীরুদ্দীন বলেন, ‘ইসি নির্বাচন হওয়ার আগেই গোল দিয়ে দিয়েছে। এরা কীভাবে সুষ্ঠ নির্বাচন করবে? এদের সবাইকে বিচারের আওতায় আনা উচিত।’
তিনি বলেন, ‘নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, তাদের প্রধান দায়িত্ব সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা। কিন্তু এই নির্বাচনে কমিশন ইতিহাসের সবচেয়ে বড় দুর্নীতির পথ বেছে নিয়েছে।’
নির্বাচন কমিশন ঋণখেলাপিদের মনোনয়ন দিয়ে সাংবিধানিক দায়িত্ব লঙ্ঘন করেছে বলেও অভিযোগ তুলেন এনসিপির মুখ্য সমন্বয়ক।
তিনি আরও বলেন, ‘নির্বাচনের আগেই কালোবাজারি, জুয়া ও ঋণখেলাপিদের টিকিট দেয়া হয়েছে। ৫০ জন ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকরা এবার টিকিট পেয়েছে। আমি মনে করি কমিশন সব থেকে বড় দুর্নীতির কাজ করেছে।’