প্রকাশিত:
গতকাল

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় জামায়াত আমির উপস্থিত হলে এ ঘটনা ঘটে।
রাজনৈতিক মঞ্চে সাধারণত গম্ভীর ভাষণ আর কড়া স্লোগানের দৃশ্যই দেখা যায়। কিন্তু আজ বিকেলে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর আয়োজিত জনসভায় দেখা গেল এক ভিন্ন ও সাদামাটা দৃশ্য। প্রধান অতিথির বক্তব্য দেওয়ার আগে স্থানীয় কর্মীদের দেওয়া উপহারের একটি ‘শীতলপাটি’ পেয়ে মঞ্চের ওপরেই শুয়ে পড়লেন আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান। তার এই রসবোধ ও সহজ-সরল ভঙ্গি মুহূর্তেই জনসভার গাম্ভীর্য ছাপিয়ে হাস্যরস আর আনন্দের জোয়ার বইয়ে দেয়।
বিকেল ৩টা থেকে শুরু হওয়া এই জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটে। বিকেলের দিকে ডা. শফিকুর রহমান যখন মঞ্চে আসন গ্রহণ করেন, তখন জেলা জামায়াতের পক্ষ থেকে তাকে ময়মনসিংহের ঐতিহ্যবাহী হস্তশিল্পের নিদর্শন হিসেবে একটি কারুকার্যখচিত শীতলপাটি উপহার দেওয়া হয়।
উপহারটি গ্রহণ করার পর তিনি মুচকি হাসেন এবং পাশেই থাকা নেতাকর্মীদের সাহায্য নিয়ে পাটিটি মঞ্চের এক কোণায় বিছিয়ে দেন। এরপর উপস্থিত সবাইকে অবাক করে দিয়ে তিনি কয়েক সেকেন্ডের জন্য সেই পাটির ওপর শুয়ে পড়েন। এই দৃশ্য দেখে উপস্থিত হাজার হাজার নেতাকর্মী হাসিতে ফেটে পড়েন এবং মুহুর্মুহু স্লোগান দিতে শুরু করেন।
জামায়াত আমির দুপুর ২টার দিকে প্রধান অতিথির বক্তব্য রাখেন।তিনি বলেন, হাদি দুটি স্বপ্ন বুকে ধারণ করেছিল—একটি আধিপত্যবাদমুক্ত বাংলাদেশ, আরেকটি বৈষম্যহীন ইনসাফভিত্তিক রাষ্ট্র। সেই স্বপ্ন বাস্তবায়নের লড়াই করতে গিয়ে তিনি জীবন দিয়েছেন। ইনশাআল্লাহ, আমরা সরকার গঠন করতে পারলে হাদি হত্যার সঠিক বিচার অবশ্যই করা হবে।
জনসভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ডেপুটি চিফ অর্গানাইজার ডা. মাহমুদা আলম মিতু, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, ঝালকাঠি-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী এসএম নেয়ামুল করিম, ঝালকাঠি-১ আসনের প্রার্থী ড. ফয়জুল হক, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান, এবি শ্রমিক পার্টির যুগ্ম সমন্বয়ক শেখ জামাল হোসেন এবং ঝালকাঠি এনসিপির আহ্বায়ক মাইনুল ইসলাম মান্না।
মঞ্চে থাকা অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দও আমিরের এই স্বতঃস্ফূর্ত আচরণে হেসে ফেলেন। উপস্থিত সাধারণ মানুষ এই দৃশ্যটিকে তার ‘সাদামাটা জীবনযাপনের প্রতিফলন’ হিসেবে দেখছেন। জনসভায় আসা একজন কর্মী বলেন, "আমরা কখনও কোনো রাজনৈতিক নেতাকে এত সহজভাবে সবার সামনে শুয়ে পড়তে দেখিনি। এটি আমাদের খুব ভালো লেগেছে।"
এদিকে, এই মুহূর্তের ছবি ও ভিডিও ক্লিপগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে, যা নেটিজেনদের মধ্যে বেশ কৌতূহল ও ইতিবাচক আলোচনার সৃষ্টি করেছে।
জামায়াতের আমিরের এই সফরকে কেন্দ্র করে জেলার দুটি সংসদীয় আসনে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
দীর্ঘ দেড় যুগের ফ্যাসিবাদী সরকারের পতনের পর জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা ডা. শফিকুর রহমান তৃতীয়বারের মতো ঝালকাঠি সফর করছেন। মজা ও হাসির এই পর্ব শেষে ডা. শফিকুর রহমান তার মূল রাজনৈতিক ভাষণে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে নেতাকর্মীদের দিকনির্দেশনা দেন। তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং একটি সুশৃঙ্খল সমাজ গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।