প্রকাশিত:
গতকাল

ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, গণমাধ্যমে তার বক্তব্যের প্রেক্ষিত সঠিকভাবে উপস্থাপিত হয়নি। তিনি বলেন, বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত ছিল সরকারের—নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় নেওয়া একটি রাষ্ট্রীয় সিদ্ধান্ত। এ অবস্থানে তিনি এখনো অটল।
অনুষ্ঠানটির প্রেক্ষাপট ব্যাখ্যা করে আসিফ জানান, সেটি ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড–এর পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়–কে খেলার মাঠ উন্নয়নের জন্য অনুদান প্রদানের আয়োজন। সেখানে আবেগঘন পরিবেশে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তার বক্তব্য আংশিকভাবে বিভ্রান্তি তৈরি করেছে বলে তিনি স্বীকার করেন।
তিনি আরও জোর দিয়ে বলেন, সরকার সিদ্ধান্ত নিলেও বোর্ড ও ক্রিকেটাররা তা বিনা প্রতিবাদে মেনে নিয়েছেন—আর্থিক ক্ষতি ও সম্ভাব্য শাস্তির ঝুঁকি থাকা সত্ত্বেও। দেশের নিরাপত্তা ও মর্যাদার স্বার্থে নেওয়া এই সিদ্ধান্তে ক্রিকেটারদের আত্মত্যাগের বিষয়টিও গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন তিনি।
সবশেষে সাংবাদিকদের কাছে বক্তব্য পরিষ্কারভাবে তুলে ধরতে না পারাকে নিজের ব্যর্থতা হিসেবে স্বীকার করে আবারও নিশ্চিত করেন—বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত সরকারের, এবং তাতে বোর্ড ও খেলোয়াড়দের সমর্থন ছিল।