প্রকাশিত:
গতকাল

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে দেশে স্মার্ট কার্ডধারী পরিবারগুলোর জন্য সুলভ মূল্যে পণ্য বিক্রির কার্যক্রম চলমান থাকলেও রমজান উপলক্ষে একে আরও সম্প্রসারিত করা হচ্ছে। এই ট্রাকসেল কার্যক্রমের মাধ্যমে সারা দেশের আরও ৩০ থেকে ৩৫ লাখ সাধারণ ভোক্তা ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার সুযোগ পাবেন।
রমজান উপলক্ষে টিসিবির নিয়মিত পণ্যের তালিকায় নতুন আইটেম যুক্ত করা হয়েছে। ক্রেতারা ট্রাকসেল থেকে কিনতে পারবেন: ভোজ্যতেল (সয়াবিন), মসুর ডাল, চিনি, ছোলা (নতুন যুক্ত), খেজুর (নতুন যুক্ত)।
টিসিবি সূত্র অনুযায়ী, রমজান মাস শুরু হওয়ার আগের দিন থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টসহ সারা দেশে এই ট্রাকসেল কার্যক্রম শুরু হতে পারে। তবে ট্রাকে কী পরিমাণ পণ্য বরাদ্দ থাকবে এবং প্রতিটি পণ্যের দাম কত হবে, তা কার্যক্রম শুরুর ঠিক আগে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, বাজারের ঊর্ধ্বগতির এই সময়ে টিসিবির এই উদ্যোগ সাধারণ মানুষের ইফতার ও সাহরির ব্যয় অনেকটা কমিয়ে আনতে সাহায্য করবে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষের জন্য এটি বড় একটি স্বস্তির খবর।