প্রকাশিত:
গতকাল

নিউ ইয়র্কভিত্তিক প্রতিষ্ঠান ‘ক্যাথে হোম’ তাদের বিছানার চাদর, বালিশ ও অন্যান্য গৃহস্থালি পণ্যে ‘সুইফট হোম’ নামটি ট্রেডমার্ক হিসেবে ব্যবহার করছিল। সুইফটের আইনি প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান টিএএস রাইটস ম্যানেজমেন্ট এলএলসি-র দাবি:
প্রতিষ্ঠানটি ‘সুইফট হোম’ নামটি যেভাবে লোগো হিসেবে ফুটিয়ে তুলেছে, তা গায়িকার নিজস্ব স্বাক্ষরের (Signature) অবিকল অনুকরণ বলে মনে হচ্ছে।
এই নাম ও শৈলী সাধারণ গ্রাহকদের মনে এমন ধারণা তৈরি করতে পারে যে, পণ্যগুলোর সঙ্গে টেইলর সুইফটের সরাসরি কোনো ব্যবসায়িক সম্পৃক্ততা বা অনুমোদন রয়েছে।
গত বুধবার ‘ইউনাইটেড স্টেটস প্যাটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে’ এ বিষয়ে একটি আনুষ্ঠানিক আপিল জমা দেওয়া হয়েছে। আইনি নথিতে দাবি করা হয়েছে, ক্যাথে হোম ইচ্ছাকৃতভাবে সুইফটের বৈশ্বিক জনপ্রিয়তাকে ব্যবহার করে অনৈতিক ব্যবসায়িক ফায়দা হাসিলের চেষ্টা করছে।
টেইলর সুইফট তাঁর ব্র্যান্ড ইমেজ রক্ষায় কতটা সচেতন, তার প্রমাণ মেলে তাঁর নিবন্ধিত ট্রেডমার্কের সংখ্যায়।
নিজের নাম, নামের আদ্যক্ষর (TS), অ্যালবামের নাম এমনকি জনপ্রিয় গানের চরণের সুরক্ষায় যুক্তরাষ্ট্রে তাঁর ৩০০টিরও বেশি ট্রেডমার্ক নিবন্ধন করা আছে।
পোশাক থেকে শুরু করে গৃহস্থালি পণ্য—সব ক্ষেত্রেই তাঁর নাম ব্যবহারের অধিকার তিনি আগে থেকেই সংরক্ষিত রেখেছেন।
বর্তমানে বিশ্বের অন্যতম ধনী সংগীতশিল্পী টেইলর সুইফট। তাঁর ঐতিহাসিক ‘দ্য ইরাস ট্যুর’-এর অভাবনীয় সাফল্যের পর তাঁর মোট সম্পদের পরিমাণ এখন ১ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বিপুল এই সম্পদের পাশাপাশি নিজের ব্যক্তিগত ব্র্যান্ড ভ্যালু রক্ষায় তিনি বরাবরই আপসহীন, যা এই মামলার মাধ্যমে আবারও স্পষ্ট হলো।