news@weeklyinqilab.com|| 86-11 101 AVENUE, OZONE PARK, NY, 11416, USA
ব্রেকিং:

পরিবেশ

লঘুচাপের প্রভাবে ঢাকাসহ ৭ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

Next.js logo

প্রকাশিত:

গতকাল

নিউজটি শেয়ার করুন:

আখী খলিল : বসন্তের শুরুতেই দেশজুড়ে বৃষ্টির বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও বায়ুমণ্ডলীয় পরিবর্তনের প্রভাবে আগামী কয়েকদিন ঢাকাসহ দেশের সাতটি বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

Thumbnail for লঘুচাপের প্রভাবে ঢাকাসহ ৭ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
ইনকিলাব

বসন্তের শুরুতেই প্রকৃতিতে পরিবর্তনের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও বায়ুমণ্ডলীয় পরিবর্তনের প্রভাবে আগামী কয়েকদিন রাজধানী ঢাকাসহ দেশের সাতটি বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে আবহাওয়া অফিসের বিশেষ পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

 

ঢাকায় বর্তমানে তাপমাত্রা ৩০°সে এবং আবহাওয়া রৌদ্রোজ্জ্বল রয়েছে। তবে বৃষ্টির প্রভাবে আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

 

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টা আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকলেও সোমবার থেকে পরিস্থিতির পরিবর্তন শুরু হবে। সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী দুদিন (২১ ও ২২ ফেব্রুয়ারি) সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে বৃষ্টির প্রভাবে বুধবার থেকে তাপমাত্রা পুনরায় কমতে শুরু করবে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটি ও বান্দরবানে (৩৪.৫°সে) এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নীলফামারীর ডিমলায় (১৪.০°সে)।

 


আবহাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে বিষুবীয় ভারত মহাসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা ঘনীভূত হয়ে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এই লঘুচাপের প্রভাবেই উত্তরীয় বায়ুর সাথে জলীয় বাষ্পের সংমিশ্রণে বজ্রবাহী মেঘের সৃষ্টি হচ্ছে।

বর্তমানে ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক। তবে উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫-১০ কিমি বেগে বাতাস প্রবাহিত হচ্ছে।

 

 

বিজ্ঞাপন কর্নার

আমাদের সম্পর্কে

সম্পাদকমণ্ডলীর সভাপতিঃ শাহ নেওয়াজ

উপদেষ্টা সম্পাদকঃ পাভেল মাহমুদ

ইংরেজি পাতার সম্পাদকঃ ফুহাদ হোসেন

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ বদরুদ্দোজা সাগর

প্রকাশক ও সম্পাদকঃ মোহাম্মদ জাহিদ আলম

স্টেশন ইনচার্জঃ মো: মিদুল ইসলাম মৃদুল

টেকনিক্যাল ইনচার্জঃ মো: রাশেদুজ্জামান রাজু

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন