প্রকাশিত:
গতকাল

জেফরি এপস্টেইনের সাথে দীর্ঘদিনের বিতর্কিত সম্পর্ক নিয়ে আবারও মুখ খুলেছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (DOJ) কর্তৃক এপস্টেইন সংক্রান্ত প্রায় ৩০ লাখ পৃষ্ঠার নতুন নথিপত্র প্রকাশের পর তৈরি হওয়া তোলপাড়ের মাঝেই এই প্রতিক্রিয়া জানালেন তিনি। বিল গেটস জানিয়েছেন, কুখ্যাত এই যৌন অপরাধীর সাথে কাটানো প্রতিটি মুহূর্তের জন্য তিনি অনুশোচনা করছেন।
অস্ট্রেলিয়ার ‘নাইন নিউজ’-কে দেওয়া সাক্ষাৎকারে বিল গেটস অত্যন্ত সরাসরি ভাষায় বলেন:
"তার (এপস্টেইন) সঙ্গে কাটানো প্রতিটি মিনিটের জন্য আমি অনুতপ্ত। আমি ক্ষমা চাইছি যে আমি সেটি করেছি। এটি আমার জীবনের একটি বিরাট বোকামি ও ভুল ছিল।"
তবে প্রকাশিত নথিতে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে ওঠা বেশ কিছু গুরুতর অভিযোগ তিনি কঠোরভাবে প্রত্যাখ্যান করেছেন। এপস্টেইনের খসড়া ইমেলের উদ্ধৃতি দিয়ে ওঠা যৌনব্যাধি (STD) লুকাতে ওষুধ সংগ্রহের দাবিকে গেটস "সম্পূর্ণ মিথ্যা এবং হাস্যকর" বলে উড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি, এপস্টেইন তাকে ফাঁসালে এবং মানহানি করতে এসব ভিত্তিহীন তথ্য লিখেছিলেন।
বিল গেটস আরও বলেছেন, এপস্টেইনের ২০১১ সালে প্রথম যোগাযোগ হয় তার। এরপর পরের তিন বছর একাধিকবার এপস্টেইনের সঙ্গে ডিনারে অংশ নেন তিনি। কিন্তু কখনো ক্যারিবিয়ান অঞ্চলে অবস্থিত তার সেই দ্বীপে যাননি এবং কোনো নারীর সঙ্গে সম্পর্কও ছিল না।
বিল গেটসের এক মুখপাত্রও একই দাবি করে বলেছেন, বিল এসব ব্যাপারে অবগত নন। তথ্যসূত্র: এনডিটিভি
বিল গেটসের এই স্বীকারোক্তির পরপরই তাঁর সাবেক স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটসও মুখ খুলেছেন। একটি পডকাস্ট সাক্ষাৎকারে তিনি বলেন যে, নতুন করে এই তথ্যগুলো সামনে আসা তাঁর জন্য অত্যন্ত কষ্টদায়ক।মেলিন্ডা বলেন, "এসব খবর আমার বিয়ের সেই যন্ত্রণাদায়ক দিনগুলোর স্মৃতি মনে করিয়ে দেয়। আমি আনন্দিত যে আমি সেই নোংরা জগত (Muck) থেকে নিজেকে সরিয়ে আনতে পেরেছি।"মেলিন্ডা স্পষ্ট করে দিয়েছেন যে, এপস্টেইন সম্পর্কিত যে কোনো প্রশ্নের উত্তর খোদ বিল গেটসকেই দিতে হবে।
বিল গেটসের এই ‘নিঃশর্ত ক্ষমা’ বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। অনেকে তাঁর এই স্পষ্টবাদিতাকে সাধুবাদ জানালেও, সমালোচকদের মতে—বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব হয়েও এপস্টেইনের মতো অপরাধীকে চিনতে না পারা গেটসের বিচারবুদ্ধির ওপর বড় প্রশ্নচিহ্ন রেখে দিয়েছে।