প্রকাশিত:
গতকাল

এ সময় তার সাথে তার স্ত্রী ও দুই সন্তান ছিলেন। তাকে বিদায় জানাতে হেলিপ্যাড মাঠে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ গোলাম মোস্তফা, গণঅধিকার পরিষদের সদস্যসচিব জাকির মুন্সিসহ বিএনপি ও গণধিকার পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নির্বাচনের এক দিন পরেই নুরুল হক নুরের ঢাকা যাওয়ার কারণ জানতে চাইলে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি আবু নাইম জানান, নুরুল হক নুর দলীয় কাজে জরুরিভাবে ঢাকা যেতে হচ্ছে। এ ছাড়া তার ব্যক্তিগত কিছু কাজও আছে। আর নির্বাচনের কারণে দীর্ঘদিন গণঅধিকার পরিষদ দলের কেন্দ্রীয় কার্যক্রম বিঘ্ন ঘটায় তিনি ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন।