প্রকাশিত:
গতকাল

তিনি জানান, শেষ নির্বাচনীয় সফল করতে প্রস্তুতি নেয়া হয়েছে। এতে তারেক রহমান বক্তব্য দেবেন। ঢাকা এবং আশেপাশের প্রার্থীরা জনসভা উপস্থিত থাকবেন।
শান্তিপূর্ণ নির্বাচনের আশা প্রকাশ করে রিজভী বলেন, ‘ভোটাররা নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, সেটি প্রত্যাশা।’
বিএনপি সবসময় মানুষের সমর্থন নিয়ে ক্ষমতায় গেছে উল্লেখ করে তিনি বলেন, ‘এত নিপীড়নও বিএনপিকে দমন করতে পারেনি। দেশের মানুষ ধানের শীষকে শুধু প্রতীক নয়, আবেগ মনে করে। তা ধারণ করেই মানুষ ১২ ফেব্রুয়ারি ভোট দেবে।’
বিএনপির জ্যেষ্ঠ নেতা বলেন, ‘শাক দিয়ে মাছ ঢাকা যায় না। নিজে একটি কাজ করেও নানাভাবে ঢাকার চেষ্টার কারণে এই প্রবাদ। যা কিছু দেখছি শাক দিয়ে মাছ ঢাকার নামান্তর।’
আগামীকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় সোনারগাঁও হোটেলে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে বলেও জানান রিজভী।