প্রকাশিত:
গতকাল

বাংলাদেশ ক্রিকেটের পাশে দাঁড়িয়ে ICC-র বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছিল পাকিস্তান। তারা জানায়, বিশ্বকাপে অন্য সব ম্যাচ খেললেও ভারতের বিরুদ্ধে নামবে না। এই ঘোষণার পর টুর্নামেন্টের সূচি ও ভবিষ্যৎ নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা।
পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসে আইসিসি। প্রথমে কলম্বো, পরে লাহোরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তাদের সঙ্গে বৈঠক করেন আইসিস প্রতিনিধিরা। লাহোরের বৈঠকে উপস্থিত ছিলেন আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খোয়াজা এবং বাংলাদেশের বোর্ড সভাপতি আমিনুল ইসলাম। এর আগে কলম্বোতে পিসিবি কর্তাদের সঙ্গে আলোচনা করেন আইসিসির সিইও সংযোগ গুপ্তা।
সূত্রের খবর, বৈঠকে পাকিস্তানকে স্পষ্ট জানানো হয় নির্ধারিত দিনে মাঠে না নামলে কড়া শাস্তি ও আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে। আইসিসি জানতে চায়, কেন তাদের বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ আনা হবে না এবং ভারত ম্যাচ বয়কটের যৌক্তিকতা কী।
রিপোর্ট অনুযায়ী, পিসিবি সেই ব্যাখ্যা সন্তোষজনকভাবে দিতে পারেনি। শেষ পর্যন্ত আলোচনা শেষে অচলাবস্থার অবসান ঘটে।
সব জল্পনার অবসান ঘটিয়ে ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে বহু প্রতীক্ষিত ভারত–পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হবে। দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনের মাঝেও ক্রিকেট মাঠে ফের দেখা যাবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলকে।