প্রকাশিত:
২৩ জানুয়ারী, ২০২৬

গ্রেপ্তারকৃত পবিত্র কুমার বড়ুয়া ওই স্কুলের প্রতিষ্ঠাতা এবং প্রধান শিক্ষক শারমিন জাহানের স্বামী।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ জানুয়ারি নয়াপল্টনের ‘শারমিন একাডেমি’ স্কুলে প্রি-প্লে শ্রেণির এক শিশুকে অমানবিক নির্যাতনের ঘটনা ঘটে। শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর অভিযানে নামে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ জানান, "পল্টন থানার পুলিশের একটি বিশেষ দল আজ ভোরে মিরপুর থেকে পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করেছে। তিনি বর্তমানে পল্টন থানা হেফাজতে রয়েছেন।"
এই মামলার অপর আসামি এবং স্কুলের প্রধান শিক্ষক শারমিন জাহান বর্তমানে পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের বিষয়ে উপকমিশনার আরও জানান যে, পুলিশের আরেকটি দল তাকে ধরার জন্য অভিযান চালাচ্ছে এবং দ্রুতই তাকে আইনের আওতায় আনা সম্ভব হবে।
স্কুলটিতে শিশু নির্যাতনের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় অভিভাবকরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।