প্রকাশিত:
গতকাল

নতুন ও বর্তমান দরের তুলনা বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ সংবাদ সম্মেলনে জানান, জানুয়ারি মাসে ১২ কেজি এলপিজির দাম ছিল ১ হাজার ৩০৬ টাকা। ফেব্রুয়ারি মাসের জন্য তা ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
একই সাথে যানবাহনে ব্যবহৃত এলপিজি বা অটো গ্যাসের দামও বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
টানা দুই মাস দাম বৃদ্ধি গত মাসের ধারাবাহিকতায় এ মাসেও দাম বাড়ল এলপিজির। এর আগে গত ৪ জানুয়ারি ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা করা হয়েছিল। অর্থাৎ মাত্র এক মাসের ব্যবধানে দুই দফায় সিলিন্ডার প্রতি খরচ বাড়ল ১০০ টাকারও বেশি।
বিইআরসির ঘোষণা ঘোষণা অনুযায়ী:
পূর্বের দাম (জানুয়ারি): ১,৩০৬ টাকা।
বর্তমান দাম (ফেব্রুয়ারি): ১,৩৫৬ টাকা।
বৃদ্ধির পরিমাণ: ৫০ টাকা।
কার্যকর: আজ সন্ধ্যা ৬টা থেকে।
আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম ও ডলারের বিনিময় হার বিবেচনা করে প্রতি মাসে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি। তবে লাগাতার দাম বৃদ্ধিতে সাধারণ গ্রাহকদের নাভিশ্বাস বাড়ছে।