প্রকাশিত:
গতকাল

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিকস ডিপার্টমেন্ট (এসডিএডি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন সময়সূচি ঘোষণা করেছে।
ব্যাংকিং লেনদেন- সকাল ৯টা ৩০ মিনিট — দুপুর ২টা ৩০ মিনিট
অফিস সময়- সকাল ৯টা ৩০ মিনিট — বিকাল ৪টা ০০ মিনিট
নামাজের বিরতি- দুপুর ১টা ১৫ মিনিট — দুপুর ১টা ৩০ মিনিট
নামাজের বিরতির সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের লেনদেন অব্যাহত রাখা যাবে।
সাধারণত ব্যাংকিং লেনদেন চলে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এবং অফিশিয়াল কার্যাবলি পরিচালিত হয় সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে রমজানে রোজাদারদের সুবিধার্থে এবং ইফতারের প্রস্তুতির কথা বিবেচনা করে এই পরিবর্তন আনা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রমজান মাস শুরু হওয়ার প্রথম দিন থেকেই এই নতুন সময়সূচি কার্যকর হবে। রমজান মাস শেষ হওয়ার পর (ঈদুল ফিতরের ছুটির পর) অফিস ও লেনদেনের সময়সূচি পুনরায় আগের অবস্থায় ফিরে আসবে। দেশের সকল তফসিলি ব্যাংককে এই নির্দেশনা অবিলম্বে কার্যকরের জন্য নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।