প্রকাশিত:
গতকাল

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
সানাউল্লাহ বলেন, ‘আগের নিয়ম অনুযায়ী ভোটার স্লিপে প্রার্থীর নাম ও প্রতীক থাকতো না। তবে ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগে প্রার্থীদের নাম ও প্রতীক ব্যবহার করে ভোটার স্লিপ করা যাবে।’
নির্বাচনী উপকরণ বিতরণের বিষয়ে তিনি বলেন, বুধবার থেকে নির্বাচনী উপকরণ বিতরণ শুরু হবে। সকাল থেকে শুরু হলে সন্ধ্যার মধ্যে সব ধরনের উপকরণ কেন্দ্রে পৌঁছে যাবে বলে আশা করি। এছাড়া নির্বাচন আয়োজনের সার্বিক অবস্থা জানাতে কাল বেলা ১১টায় আন্তর্জাতিক পর্যবেক্ষক ও সাংবাদিকদের ব্রিফ করা হবে বলেও জানান নির্বাচন কমিশনার।