news@weeklyinqilab.com|| 86-11 101 AVENUE, OZONE PARK, NY, 11416, USA
ব্রেকিং:

আন্তর্জাতিক

ইরানি বাজারে হেলিকপ্টার বিধ্বস্ত, ৪ জনের মৃত্যু

Next.js logo

প্রকাশিত:

গতকাল

নিউজটি শেয়ার করুন:

আখী খলিল : ইরানে একটি ফল-শাকসবজির বাজারে বিধ্বস্ত হয়েছে একটি সামরিক হেলিকপ্টার। এতে কমপক্ষে ৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার ইরানের দোরচেহ শহরে ঘটেছে এ ঘটনা।

Thumbnail for ইরানি বাজারে হেলিকপ্টার বিধ্বস্ত, ৪ জনের মৃত্যু
ইনকিলাব

স্থানীয় সময় আজ দুপুর ২টা ৩০ মিনিটে ইরানের প্রতিরক্ষা বাহিনীর একটি প্রশিক্ষণ হেলিকপ্টার নিয়মিত মহড়া চলাকালীন যান্ত্রিক বিভ্রাটের কবলে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, হেলিকপ্টারটি বাজারের ওপর দিয়ে ওড়ার সময় সেটির ইঞ্জিন থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। পাইলট নিকটবর্তী একটি ফাঁকা জায়গায় অবতরণের চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা ব্যর্থ হয় এবং সেটি বেশ কয়েকটি দোকান ও একটি পার্ক করা গাড়ির ওপর আছড়ে পড়ে।

 

ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টারটি প্রশিক্ষণ ফ্লাইটে ছিল, কিছুক্ষণ ওড়ার পর অনেকটা আকস্মিকভাবেই সেটি বাজারে আছড়ে পড়ে। পাইলট এবং সহ-পাইলট ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তাদের সঙ্গে নিহত হয়েছেন বাজারের যে স্থানে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে পড়েছে সেখানে দাঁড়িয়ে থাকা দু’জন মানুষ।

 

হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পরপরই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং বাজারে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনাস্থলটি বর্তমানে নিরাপত্তা বাহিনী ঘিরে রেখেছে। প্রাথমিক তথ্যানুযায়ী, অন্তত পাঁচটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।

 


ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র এক বিবৃতিতে এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানান, হেলিকপ্টারটি বেশ পুরনো মডেলের ছিল এবং প্রাথমিক আলামতে এটি 'ইঞ্জিন বিকল' হওয়ার ঘটনা বলে মনে হচ্ছে। তবে প্রকৃত কারণ অনুসন্ধানে সামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে।

 

সাম্প্রতিক সময়ে ইরানের সামরিক বিমানে যান্ত্রিক ত্রুটির ঘটনা বেশ কয়েকবার লক্ষ্য করা গেছে। বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে খুচরা যন্ত্রাংশের অভাব এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের ঘাটতিই এসব দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে।

বিজ্ঞাপন কর্নার

আমাদের সম্পর্কে

সম্পাদকমণ্ডলীর সভাপতিঃ শাহ নেওয়াজ

উপদেষ্টা সম্পাদকঃ পাভেল মাহমুদ

ইংরেজি পাতার সম্পাদকঃ ফুহাদ হোসেন

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ বদরুদ্দোজা সাগর

প্রকাশক ও সম্পাদকঃ মোহাম্মদ জাহিদ আলম

স্টেশন ইনচার্জঃ মো: মিদুল ইসলাম মৃদুল

টেকনিক্যাল ইনচার্জঃ মো: রাশেদুজ্জামান রাজু

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

ইরানি বাজারে হেলিকপ্টার বিধ্বস্ত, ৪ জনের মৃত্যু