প্রকাশিত:
২ ঘন্টা আগে

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর নাম ইউক্রেনের রাষ্ট্র-সমর্থিত হিসেবে পরিচিত মিরোতভোরেতস (Mirotvorets) ওয়েবসাইটের তথাকথিত ‘কিল লিস্ট’-এ অন্তর্ভুক্ত করা হয়েছে। রুশ সংবাদমাধ্যম আরটি বুধবার (৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
ওয়েবসাইটটির দাবি, ইউক্রেন রাষ্ট্রের ‘শত্রু’ হিসেবে বিবেচিত ব্যক্তিদের ব্যক্তিগত তথ্য সেখানে প্রকাশ করা হয়। ইনফান্তিনোর বিরুদ্ধে ‘ইউক্রেনের বিরুদ্ধে মানবিক আগ্রাসন’, রাশিয়াকে ‘পদ্ধতিগত সমর্থন ও সহযোগিতা’ এবং রুশ ‘প্রোপাগান্ডা’ ছড়াতে সহায়তার অভিযোগ আনা হয়েছে।
ওয়েবসাইটে আরও উল্লেখ করা হয়েছে, ২০১৯ সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইনফান্তিনোকে ‘অর্ডার অব ফ্রেন্ডশিপ’ সম্মানে ভূষিত করেছিলেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ইনফান্তিনো বলেন, ভবিষ্যতে রাশিয়ান ফুটবল খেলোয়াড়দের আবার আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া যেতে পারে এবং দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞা ও বয়কট ঘৃণা ও হতাশা বাড়ায়। তার এই মন্তব্যের পর ইউক্রেনীয় কর্মকর্তাদের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে সিবিগা ইনফান্তিনোর মন্তব্যের প্রতিক্রিয়ায় তাকে ‘নৈতিকভাবে অধঃপতিত’ বলে আখ্যা দেন।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন সংঘাত শুরু হওয়ার পর ফিফা ও উয়েফাসহ অধিকাংশ আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা রুশ ক্রীড়াবিদদের বিভিন্ন প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করে। মস্কো এসব নিষেধাজ্ঞাকে বৈষম্যমূলক এবং অলিম্পিক চার্টার লঙ্ঘনের শামিল বলে দীর্ঘদিন ধরে সমালোচনা করে আসছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, খেলাধুলা ও অলিম্পিক আন্দোলনকে রাজনীতিকরণ করা উচিত নয়।
প্রতিবেদন অনুযায়ী, মিরোতভোরেতস ওয়েবসাইটটি আনুষ্ঠানিকভাবে স্বাধীন হলেও ইউক্রেনের নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে এর ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলে অভিযোগ রয়েছে। অতীতে এই
ওয়েবসাইটটির প্রতিটি প্রোফাইলে জন্মতারিখের পাশাপাশি একটি করে তথাকথিত ‘নির্মূলের তারিখ’ উল্লেখ করা থাকে, যা আন্তর্জাতিক মহলে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে।