প্রকাশিত:
২ ঘন্টা আগে

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকালে চট্টগ্রাম-১১ আসনের ৩০নং ওয়ার্ডে মাদারবাড়ি, মাঝিরঘাট নালাপাড়ায় মই মার্কার সমর্থনে পথসভা ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
পথসভায় গণসংযোগে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক জাভেদ চৌধুরী, যুব ইউনিয়ন কেন্দ্রীয় পরিষদের সদস্য মেহেদী হাসান মিন্টু, সাবেক ছাত্র নেতা মো. গোলাম সরওয়ার, বাসদ চট্টগ্রাম জেলা সদস্য নুরুল হুদা নিপু, নাজিম উদ্দীন বাপ্পী, আকরাম হোসেন, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম চট্টগ্রাম জেলা সদস্য সুপ্রীতি বড়ুয়া, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন, চট্টগ্রাম নগর শাখার সভাপতি মিরাজ উদ্দিন, স্কুল বিষয়ক সম্পাদক উম্মে হাবিবা শ্রাবণী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
গণসংযোগ ও পথসভায় বক্তারা বলেন, এদেশের জনগণ এলটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখে। কিন্তু স্বাধীনতার ৫৫বছর অতিক্রম হতে চলল কিন্তু যে আকাঙ্খায় মানুষ দেশ স্বাধীন করেছিলো সে আকাঙ্খা এখনো পূরণ হয়নি! বুর্জোয়া শাসক গোষ্ঠী ক্রমাগত দেশের সাধারণ শ্রমজীবী মানুষের শ্রম শোষণ করে লুটপাট চালিয়েছে, বিদেশে অর্থপাচার, ব্যাংকের টাকা লুটপাট দূর্নীতি ও অপশাসনে সংসদকে কোটিপতিদের ক্লাবে পরিনত করেছে। ফলে মানুষের মৌলিক অধিকার অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি নীতি নিয়ে বুর্জোয়ারা এতদিন প্রতারণা করে এসেছে। তাই সংসদেকে গরীব শ্রমিক ও মেহনতী মানুষের অধিকার আদায়ের হাতিয়ার হিসেবে সংসদ কে প্রতিষ্ঠা করার অঙ্গিকার নিয়ে আমরা নির্বাচনে দাড়িয়েছি।
আগামী নির্বাচনে জনগণ তাদের মার্কা হিসেবে মই কে বেঁচে নিয়ে মূল্যবান রায় প্রদান করবেন।