প্রকাশিত:
গতকাল

আজ সোমবার রাজধানীর ধানমন্ডিতে সংস্থাটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়
এ নির্বাচনে বিজয়ী প্রার্থীদের গড় বয়স ৫৯ বছর বলেও জানিয়েছে টিআইবি।
সংস্থাটি বলছে, এবার এমপিদের বয়সভিত্তিক হার হলো: ২৫–৩৪ বছর বয়সি ৩ দশমিক ৩ শতাংশ, ৩৫–৪৪ বছর বয়সি ৬ দশমিক ৭৩ শতাংশ, ৪৫–৫৪ বছর বয়সি ১৮ দশমিক ৮৬ শতাংশ, ৫৫–৬৪ বছর বয়সি ৩৩ দশমিক ৬৭ শতাংশ এবং ৬৫ বছরের বেশি বয়সি ৩৬ দশমিক ৩ শতাংশ।
সংবাদ সম্মেলনে টিআইবি উল্লেখ করে, এবার প্রথমবারের মতো এমপি হয়েছেন ২০৯ জন। সম্ভাব্য সংসদ নেতা ও বিরোধী দলীয় নেতা— দুজনই প্রথমবারের মতো সংসদে যাচ্ছেন।