news@weeklyinqilab.com|| 86-11 101 AVENUE, OZONE PARK, NY, 11416, USA
ব্রেকিং:

জাতীয়

শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক

Next.js logo

প্রকাশিত:

গতকাল

নিউজটি শেয়ার করুন:

আবু জাফরঃ শিক্ষাব্যবস্থাকে আনন্দমুখর ও কর্মমুখী করতে, কর্মসংস্থানের সুযোগ বাড়াতে এবং ক্রীড়া অবকাঠামো ও প্রশিক্ষণ সুবিধা সম্প্রসারণ নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

Thumbnail for শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক
ইনকিলাব

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠক হয়।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ এ তথ্য জানিয়েছেন। সভায় সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ৯টার দিকে তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিসে যান তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

নিজ কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময় দায়িত্বপালনকারী কর্মকর্তা-কর্মচারীদের সাথে কুশলাদি বিনিময় করেন তারেক রহমান। কার্যালয়ের পুরনো অনেক কর্মকর্তা ও কর্মচারীর নাম ধরে কাছে ডেকে তাদের সাথে কথা বলেন।

পরে প্রধানমন্ত্রী একটি স্বর্ণচাঁপা ফুলের চারা কার্যালয় চত্বরে রোপণ এবং মহান আল্লাহপাকের কাছে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাত করেন।

এরপর তারেক রহমানের সভাপতিত্বে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ়করণ বিষয়ক সভা হয়।

১৯৯১ সাল থেকে ঢাকা শহরের তেজগাঁওয়ের পুরনো জাতীয় সংসদ ভবনটি প্রধানমন্ত্রীর কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। এরপর থেকে সাধারণত এখানে প্রতিদিন সরকারি কার্যাবলী সম্পাদন করতেন। এখানেই মন্ত্রিসভার বেশিরভাগ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে বাংলাদেশ সচিবালয়েও প্রধানমন্ত্রীর সরকারি দফতর রয়েছে। সেখানেও প্রধানমন্ত্রী মাঝেমধ্যে অফিস করতেন। মন্ত্রিসভার বৈঠকও হয়েছে। ১৯৯১ সালের আগ পর্যন্ত এটি রাষ্ট্রপতির সচিবালয় ছিল।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে অফিস করেছেন।

বিজ্ঞাপন কর্নার

আমাদের সম্পর্কে

সম্পাদকমণ্ডলীর সভাপতিঃ শাহ নেওয়াজ

উপদেষ্টা সম্পাদকঃ পাভেল মাহমুদ

ইংরেজি পাতার সম্পাদকঃ ফুহাদ হোসেন

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ বদরুদ্দোজা সাগর

প্রকাশক ও সম্পাদকঃ মোহাম্মদ জাহিদ আলম

স্টেশন ইনচার্জঃ মো: মিদুল ইসলাম মৃদুল

টেকনিক্যাল ইনচার্জঃ মো: রাশেদুজ্জামান রাজু

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক