প্রকাশিত:
গতকাল

এতে জানানো হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য স্বীকৃতিস্বরূপ দেশের ৯ জন ব্যক্তি এবং ১টি প্রতিষ্ঠানকে একুশে পদক ২০২৬ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।
একুশে পদকের জন্য মনোনীত ব্যক্তিরা হলেন, অভিনয়ে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় প্রফেসর ড. মো: আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), নৃত্যে অর্থি আহমেদ, পালাগানে ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় প্রফেসর ড. মাহবুবুল আলম মজুমদার এবং ভাস্কর্যে তেজস হালদার জস।
এ ছাড়া সংগীতে ওয়ারফেজকে এ পুরস্কার দেওয়া হচ্ছে।