প্রকাশিত:
গতকাল

নির্বাচন ঘিরে দেশজুড়ে যেমন চলছে আলোচনা ও বিতর্ক, তেমনি শোবিজ তারকারা কে কোন এলাকার ভোটার—তা নিয়েও তৈরি হয়েছে আলাদা আগ্রহ।কেউ ইতোমধ্যে প্রচারণায় সক্রিয়, কেউ প্রস্তুতি নিচ্ছেন ভোটকেন্দ্রে যাওয়ার। আবার বিদেশে থাকার কারণে কয়েকজন তারকা এবার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন না।
রাজধানীর গুলশান, বনানী ও ঢাকা সেনানিবাস নিয়ে গঠিত এই আসনটি বরাবরই ‘ভিআইপি’ আসন হিসেবে পরিচিত। শোবিজ জগতের সিংহভাগ জনপ্রিয় তারকাই এই আসনের ভোটার।ঢালিউড সুপারস্টার শাকিব খান এই আসনের ভোটার। নির্বাচনের দিন তাকে সাধারণত গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিতে দেখা যায়।
দুই জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীও এই আসনের ভোটার।রাজধানীর এই অভিজাত এলাকাতেই ভোট দেবেন মিম।এ ছাড়া ফেরদৌস আহমেদ, রিয়াজ এবং পূর্ণিমার মতো তারকারাও এই আসনেরই অন্তর্ভুক্ত।
এ ছাড়া নিকুঞ্জের খিলক্ষেত এলাকায় বসবাস করায় চিত্রনায়িকা পূর্ণিমা ঢাকা-১৮ আসনের ভোটার।অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ঢাকা-১১ আসনের এবং শবনম ফারিয়া ঢাকা-৮ আসনের ভোটার।
ঢাকার বাসিন্দা হলেও অনেকের ভোটার এলাকা এখনও তাদের জন্মস্থান বা স্থায়ী ঠিকানায় রয়ে গেছে। তারা ভোট দিতে ঢাকা ছাড়বেন: পিরোজপুর-২ আসনের ভোটার জায়েদ খান। তিনি প্রতিবারই নিজ গ্রাম পিরোজপুরে গিয়ে ভোট দেন এবং এলাকার মানুষের সাথে আনন্দ ভাগ করে নেন। সাইমন সাদিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেতা কিশোরগঞ্জ-১ আসনের ভোটার। শিকড়ের টানে তিনি কিশোরগঞ্জ সদর এলাকায় ভোট দিতে যাবেন।চিত্রনায়িকা মাহী রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) এলাকার ভোটার। নির্বাচনী প্রচারণাতেও তাকে সেখানে সক্রিয় দেখা গেছে।
জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ঢাকা-৮ (শাহজাহানপুর) এলাকার ভোটার। তাকে মিলেনিয়াম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে দেখা যেতে পারে। ভার্সেটাইল এই অভিনেতা রাজধানীর উত্তরা (ঢাকা-১৮) আসনের ভোটার। চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল ঢাকা-১৪ (মিরপুর) এলাকার ভোটার। তিনি নিজের এলাকায় বেশ প্রভাবশালী এবং নিয়মিত ভোট প্রদান করেন।
এবার নির্বাচন এবং সংবিধান সংস্কারের গণভোট একই দিনে হওয়ায় তারকাদের মধ্যেও বাড়তি সচেতনতা লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই সামাজিক মাধ্যমে ভক্তদের ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন।