প্রকাশিত:
গতকাল

ফেসবুক পোস্টে কনকচাঁপা তাঁর গভীর অনুভূতি প্রকাশ করে লেখেন, “আল্লাহ আপনাকে ও আমাদেরকে সম্মানিত করলেন। সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলো পুরো পৃথিবী। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।”
নতুন প্রধানমন্ত্রীর মাধ্যমে দেশের সমৃদ্ধি কামনা করে তিনি আরও যোগ করেন, “আল্লাহ আপনার মাধ্যমে আমাদের বাংলাদেশকে সুরক্ষিত, আনন্দিত, সুখী ও সমৃদ্ধ রাখুন। আমীন।”
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে দলটি দীর্ঘ ২০ বছর পর আবারও রাষ্ট্রক্ষমতায় ফিরেছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শপথ গ্রহণ করেন তারেক রহমান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁকে শপথবাক্য পাঠ করান। বঙ্গভবনের পরিবর্তে সংসদ চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে দক্ষিণ এশিয়াসহ বিভিন্ন দেশের প্রতিনিধি এবং হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে সকালে জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন এবং সংসদীয় দলের বৈঠকে তারেক রহমানকে সর্বসম্মতিক্রমে সংসদ নেতা নির্বাচিত করা হয়।
তারেক রহমানের ক্ষমতা গ্রহণ এবং কনকচাঁপার এই স্ট্যাটাস ঘিরে নেটিজেনদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। মুহূর্তের মধ্যেই শিল্পীর পোস্টটি হাজার হাজার মানুষ শেয়ার করেছেন এবং নতুন সরকারের প্রতি তাদের আকাশচুম্বী প্রত্যাশার কথা ব্যক্ত করেছেন।
বাংলাদেশের রাজনীতির এই নতুন অধ্যায়ে কনকচাঁপার মতো সংস্কৃতিজনদের এমন সমর্থন ও প্রার্থনা নতুন সরকারের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।