প্রকাশিত:
গতকাল

বুধবার (১৮ ফেব্রুয়ারি) এই ফেসবুক পেইজটি খোলা হয়েছে।
পেইজটিতে এরইমধ্যে জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমানের পুষ্পস্তবক অর্পণের ভিডিও পোস্ট করা হয়েছে। আজ সকালেই সাভারের স্মৃতিসৌধে গিয়ে বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানান তিনি। এছাড়া পোস্ট করা হয়েছে গতকালকের শপথ অনুষ্ঠানের নানা মুহূর্তও।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২১২টি আসন পেয়েছে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে লড়াই করে বিজয়ী হন, পরে বগুড়া-৬ আসনটি তিনি ছেড়ে দেন।
ভোটগ্রহণের চার দিনের মাথায় মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। একইসাথে শপথ নেন তার সরকারের নতুন মন্ত্রিসভার সদস্যরাও।
এর আগে একইদিন সকালে শপথ নেন বিএনপি থেকে বিজয়ী সংসদ সদস্যরা। এরপর দুপুরে শপথ নেন জামায়াতে ইসলামী জোট থেকে বিজয়ী ৭৭ জন সংসদ সদস্য। তারা এবার জাতীয় সংসদে বিরোধী দলের ভূমিকায়।